![]() |
বিখ্যাত ব্যক্তিত্ব |
![]() |
| অক্ষয়কুমার দত্ত(১০/০৭/১৮২০ - ১৮/০৫/১৮৮৬) : বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক।কালনা মহাকুমার চুপি গ্রামে জন্ম।মূখ্য রচনাগুলি হলঃ চারুপাঠ-৩খণ্ড,ভূগোল,ধর্মনীতি,পদার্থবিদ্যা প্রভৃতি। |
| ভবদেব ভট্ট :১০ শতকের শেষে বা ১১ শতকের শুরুতে গুসকরার কাছে সিদ্ধল গ্রামে জন্ম(মতান্তরে মঙ্গলকোটের শীতল গ্রামে)।বৈদিক সংস্কৃতি ও সামাজিক ন্যায়ে দক্ষ।কর্মানুষ্ঠান পদ্ধতি বা দশকর্মা দীপিকা,প্রয়াসচিত্ত বিবেক বা প্রয়াসচিত্ত প্রকরন,সম্বন্ধবিবেক,ব্যবহারতিলক,নির্ণয়ামর্ত্য,কুলপ্রশস্তি ইত্যাদি পুস্তকের রচয়িতা। | |
| বৃন্দাবন দাস : পদাবলী সাহিত্যের বিখ্যাত কবি।বর্ধমানের কাছে দেনুর গ্রামে ১৬ শতকের শুরুতে জন্ম।এঁনার রচিত শ্রীচৈত্যন্যদেবের জীবনী চৈত্যন্যভাগবত সবচেয়ে পুরোনো।বৈষ্ণব সমাজে বেদব্যাস হিসাবে বিখ্যাত। |
| দাশরথী রায় : পাঁচালির জন্য বিখ্যাত।১৮০৫ সালে কাটোয়ার কাছে বাঁধ্মুড়া গ্রামে জন্ম। |
| গোবিন্দদাস কর্মকার:শ্রীচৈত্যন্যদেবের অনুগামী।বর্ধমানের কাছে কাঞ্চনগরে ১৫ শতকের শেষে জন্ম।শ্রীচৈত্যন্যদেবের দক্ষিনভারত যাত্রায় তাঁর সহযাত্রী হয়েছিলেন।গোবিন্দদাসের কড়চা'র জন্য বিখ্যাত। | |
| ঘনারাম চক্রবর্তী : ১৭১১ তে কুকড়ো-কৃষ্ণাপুর গ্রামে জন্ম।ভগবান ধর্মের উপর রচিত ধর্মমঙ্গল গ্রন্থের জন্য বিখ্যাত। বর্ধমানের রাজা কীর্তীচাঁদ এঁকে অনুদান দিয়েছিলেন। |
| জীমূত বাহন : ১২ শতকের শুরুতে মঙ্গলকোট পুলিস ষ্টেশনের কাছে পালিগ্রামে জন্ম।দায়ভাগ এঁর বিখ্যাত রচনা।উত্তরাধিকারসূত্রে ও পরম্পরাগতভাবে সম্পত্তির বিতরন নিয়ে রচিত তাঁর এই রচনার অনুসরন আজো হিন্দু সমাজে করা হয়।অন্য রচনা কালবিবেক।. | |
| জয়নন্দ,লোচন ও জানদাস : জয়নন্দ মিশ্র হলেন বৈষ্ণব কবি যিনি চৈত্যন্যমঙ্গল নামক শ্রীচৈত্যন্যদেবের জীবনী লেখেন।বর্ধমানের আমাইপুর গ্রামে ১৫৫১ তে জন্ম।লোচনদাসও চৈত্যন্যমঙ্গল নামক শ্রীচৈত্যন্যদেবের জীবনী লেখেন।ইনি কাটোয়ার কোগ্রামে ১৫২৩ সালে কন্ম নেন।জানদাস অপর বৈষ্ণব কবি যিনি গৌরাঙ্গ ও রাধা-কৃষনলীলার উপরে কাব্য রচনা করেন।১৫৩০এ কেতুগ্রাম ব্লকের কাঁদরা গ্রামে তাঁর জন্ম। |
| কৃষ্ণদাস কবিরাজ : শ্রীচৈত্যন্যদেবের জীবনী চৈত্যন্য চরিতামৃত রচনার জন্য বিখ্যাত।১৪৯৬ সালে কাটোয়ার কাছে ঝাম্তা গ্রামে জন্ম।গোবিন্দলালমিত্র,অদ্বৈতসূত্র কড়চা,স্বজপার্বনম ইত্যাদি এঁর অন্যান্য রচনা। | |
| কাশিরাম দাসঃ: বাংলায় মহাভারতের অনুবাদক হিসাবে বিখ্যাত।১৬ শতকে কাটোয়ার কাছে সিঙ্গি গ্রামে জন্ম।তাঁর রচনা কাশিদাসী মহাভারত নাম্র খ্যাত। | |
| কুমুদ রঞ্জন মল্লিকঃবাংলা সাহিত্যের বিখ্যাত কবি।কাটোয়া মহাকুমার কোগ্রামে জন্ম।তাঁর মূল রচনাগুলি হলঃশতদল,বনতুলসী,উজানি,একতারা,বীথি,বনমালিকা,রজনীগন্ধা,নুপুর,চুনকালি ,তূণীর,অজয়,স্বর্ণগন্ধা,কুহেলি,মুখোসের দোকান ইত্যাদি। |
| মালাধর বসুঃ ১৫ শতকে জামালপুর ব্লকের কূলীন গ্রামে জন্ম।শ্রীমদ্ভগবত্ ভিত্তি করে রচিত শ্রী কৃষ্ণবিজয় তাঁর বিখ্যাত রচনা।গৌড়ের অধিপতি রুকুনদ্দিন বরবক শাহ্ এঁর পৃষ্ঠপোষকতা করেন এবং গুণরাজ খান উপাধি দেন। | |
| মুকুন্দরাম চক্রবর্তীঃ চণ্ডীমঙ্গল রচনার জন্য বিখ্যাত।আনুমানিক ১৫৬০ সালে রায়না ব্লকের দামুন্যা গ্রামে জন্ম।চণ্ডীমঙ্গল দেবী চণ্ডীর উপর রচিত। |
| নরহরি সরকার:১৮৪২ এ কাটোয়ার কাছে শ্রীখণ্ড গ্রামে জন্ম ও ১৫৮২ তে মৃত্যু।শ্রীচৈত্যন্যদেবের অনুগামী হিসাবে বিখ্যাত। | ||
| নবীনচন্দ্র ( ০৫/০৬/১৮৫৩ - ২২/০৮/১৯২২): নবীনচন্দ্র মুখোপাধ্যায় ১৯ শতকের একজন বিখ্যাত কবি।বর্ধমানের কাছে কুড়মুন-বুরা গ্রামে জন্ম।ভুবন্মোহিনী-২ খণ্ড,আর্য্যসংগীত ও দ্রৌপদী নিগ্রহ প্রভৃতি তাঁর মূখ্য রচনা।. | ||
কাজী নজরুল
ইসলাম(১৮৯৮-১৯৭৬): আসানসোলের চুরুলিয়া গ্রামে কবির জন্ম।বিদ্যালয়ে পড়াকালীন
১৯১৬ সালে তিনি নবনির্মিত বেঙ্গলী রেজিমেণ্টে যোগ দেন এবং যুদ্ধবিরতির কিছু আগে
মেসোপটেমিয়ায় প্রেরিত হন।যুদ্ধে অংশ না নিলেও তাঁর এই অভিজ্ঞতা পরে তাঁর
কাব্যানুভুতিতে প্রকাশ পায়।তাঁর জীবন ও কাব্য উদ্দীপনা ও চমৎকারিত্বে
পূর্ণ।দুটি পুরোপুরি ভিন্ন ধারায় তিনি সমান পারদর্শি ছিলেন।একদিকে তাঁর কাব্য
বিদ্রোহী, স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার ডাক দেয় অন্যদিকে
তাঁর কাব্যে হৃদয়বত্তার সূক্ষ,সমাহিত ও সুন্দর অনুভুতিগুলি প্রকাশ পায়।তিনি
বিদ্রোহী কবি নামে খ্যাত।তাঁর কাব্য যেমন স্বাধীনতা সংগ্রামীদের সব প্রতিকূলতা
পার হয়ে দেশের জন্য প্রাণ বলি দিতে বলে, তাঁর
হৃদয়ের উন্মাদনায় পূর্ণ তাঁর রোম্যাণ্টিক গীত তেমনি
আবেগাপ্লুত বাঙালীকে মধুর বেদনার বন্ধনে বেঁধে
ফেলে।অনেক ভক্তিগীত ও তাঁর লেখনী নিসৃত হয়েছে।হিদুত্ব বা ইসলাম নয়, ধর্মের
সংকীর্ণতার অনেক ঊর্দ্ধে উঠে, এক অমর কবি হিসাবে তিনি অসামান্য প্রতিভার
স্বাক্ষর রেখে গেছেন।রচনা করে গেছেন অমূল্য কবিতা,গান,গদ্য,নাটক।ভারতীয় মার্গ
সংগীতেও তিনি দক্ষ ছিলেন।গায়ন,আবৃত্তি ও অভিনয়ে ছিল তাঁর অসামান্য
দক্ষতা।অগ্নিবীণা,ভাঙার গান,বিশের বাঁশি,দোলনচাঁপা,পূবের হাওয়া, বুলবুল ইত্যাদি
তাঁর রচিত গ্রন্থ।১৯৭৬ এর ২২ শে অগাষ্ট তাঁর মৃত্যু হয়।
|
||
| রামাই পণ্ডিত : ১০ শতকে মেমারির কাছে বাল্লুকা গ্রামে এই কবির জন্ম।ভগবান ধর্মের উপর রচিত শূণ্যপূরণ তাঁর উল্লেখযোগ্য রচনা।তিনি একে পঞ্চমবেদ আখ্যা দেন।বুদ্ধধর্মের আগ্রাসনের বিরোধিতাপুর্বক তিনি ধর্মপুজার প্রচলন করেন।. | |
| রঘুনাথ শিরোমণি : ১৫ শতকের শেষে মানকরের কাছে কোটা গ্রামে জন্মগ্রহন করেন।তিনি শ্রীচৈত্যন্যদেবের ঘনিষ্ঠ মিত্র ও সহপাঠী ছিলেন।এই বিখ্যাত নৈয়িক প্রথাগত তত্ত্ববিদ্যার প্রভূত পরিবর্তন সাধন করেন।তাঁর আবিষ্কারগুলি হলঃ ১)ঈশ্বর চিরন্তন আশির্বাদ ও চেতনার স্থান কিন্তু তা জাগতিক নয় ২)কাল,শূণ্য, মন এবং আকাশ-এগুলি কোন পৃথক সত্ত্বা নয়।তিনি অনেকগুলি বস্তুর কথা বলেন যেগুলি বৈষেশিকা'র সাতটি শ্রেণীর মধ্যে নেই।সেগুলি হল-১)স্বত্ত্ব-অধিকার ২)শক্তি-প্রভাব ফেলার ক্ষমতা ৩)কারণত্ব-কারণ ৪)কার্য্যত্ব-কোন প্রভাবের ধর্ম ৫)সাংখ্য-সংখ্যা ৬)বৈশিষ্ট্য-যোগ্য ও যোগ্যতার সম্পর্ক ৭)বিষায়ত-বিষয় ও বস্তুর সম্পর্ক।তিনি আত্মবোধ ও জীবনের নোইতিক উদ্দেশ্য যে মুক্তি, তার উপর জোর দেন। | |
| রূপ গোস্বামী :ইনি সনাতন গোস্বামীর ভাই এবং "সদ্" গোস্বামীদের একজন যিনি বৈষ্ণব ধর্ম ও সংস্কৃতির মতবাদের ধারক।কাটোয়ার কাছে ১৪৮৬ সালে নৈহাটী গ্রামে এঁর জন্ম।গৌড়ের সুলতান হুসেন শাহের কার্য্যালয়ে তিনি একজন করনিকও ছিলেন। সেখানে তাঁর নাম হয় দবির খাস।শ্রীচৈত্যন্যর দ্বারা প্রভাবি হয়ে তিনি চাকরী ছেড়ে দেন এবং শ্রীচৈত্যন্যদেবের অনুগামী হয়ে যান।ভাগবতামৃতা,পদাবলী,হংসদূত,উদ্দব সন্দেশ,স্তবমালা,দানকেলি কৌমুদী,ভক্তিরসমৃতসিন্ধু ও উজ্জ্বলমণি রসশাস্ত্র তাঁর বিখ্যাত গ্রন্থ। | |
| রূপম্ চক্রবর্তী :এই কবি ধর্মমঙ্গল গ্রন্থের জন্য বিখ্যাত। ১৬ শতকের শেষে কৈতি রায়না ব্লকের শ্রীরামপুর গ্রামে তাঁর জন্ম। ধর্মমঙ্গল ভগবান ধর্মের উপর রচিত। | |
| রঙ্গলাল বন্দোপাধ্যায় (১৮২৭ - ১৩/০৫/১৮৮৭) : বাংলা সাহিত্যের বিখ্যাত কবি। কালনার কাছে বাকুলিয়া গ্রামে জন্ম।পদ্মিনী উপাখ্যান,কর্মদেবী,সুরসুন্দরী,নীতিকুসুমাঞ্জলি ইত্যাদি তাঁর মুখ্য রচনা। | |
| শ্রী রাসবিহারী ঘোষ : বিখ্যাত আইনজীবী ও দেশপ্রেমী।১৮৪৪এর ২৩ শে নভেম্বর খণ্ডগোষের কাছে তেরেকোনা গ্রামে জন্ম।তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইংরেজী সাহিত্যের এম এ ছিলেন।১৯০৭ এ সুরাট কংগেসে তিনি কংগ্রেসের সভাপতি হন।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি লক্ষ্য লক্ষ্য টাকা দান করেন। |
| সনাতন গোস্বামী : "সদ্" গোস্বামীদের একজন যিনি বৈষ্ণব ধর্ম ও সংস্কৃতির মতবাদের ধারক।কাটোয়ার কাছে ১৪৮৩ সালে নৈহাটী গ্রামে এঁর জন্ম।গৌড়ের সুলতান হুসেন শাহের কার্য্যালয়ে তিনি একজন করনিকও ছিলেন। সেখানে তাঁর নাম হয় দবির খাস।শ্রীচৈত্যন্যর দ্বারা প্রভাবি হয়ে তিনি চাকরী ছেড়ে দেন এবং শ্রীচৈত্যন্যদেবের অনুগামী হয়ে যান।বৃহৎ ভাগবতামৃত,হরিভক্তি বিলাস,লীলাস্তব,দশমচরিত ও বৈষ্ণবতোষানী তাঁর বিখ্যাত গ্রন্থ। |
| স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী : ১৮৭৩ সালের ১৯শে ডিসেম্বর পূর্বস্থলীর কাছে সরডাঙা গ্রামে জন্ম। | ||
![]() |
হুগলী মহসীন কলেজ থেকে তিনি গণিতে বি এ পাস করার পর,প্রেসিডেন্সী কলেজ থেকে রসায়নে এম এ পাস করেন।এরপর তিনি ক্যাম্পবেল(কলকাতা) মেডিকেল স্কুল থেকে এম বি পাস করেন।তিনি চিকিৎসা বিদ্যায় এম ডি ও পি এইচ ডি ও করেন।তিনি এখানে একটি ছোট্ট গবেষনাগারে কালা-জ্বরের ওষুধের উপর কাজ করেন ও ১৯২১ সালে এ্যণ্টিমণির একটি জৈব রসায়নিক যৌগ আবিস্কার করেন ও তার নাম দেন ইউরিয়া স্টিবামাইন।তাঁর এই আবিস্কারের ফলে লাখ লাখ মানুষের জীবন রক্ষা হয়।ফ্রান্স,চীন ও গ্রীসে তাঁর এই ওষুধ সফলভাবে ব্যবহৃত হয়।ব্রিটিশ সরকার তাঁকে রায়বাহাদুর ও স্যার উপাধি দেন।১৯২৪ সালে তিনি চাকরী থেকে অবসর নেন এবং স্বাধীনভাবে গবেষনা করার জন্য ব্রহ্মচারী রিসার্চ ইন্সটিটিউট প্রতিষ্ঠান করেন।ভারতে তিনিই প্রথম ব্লাড ব্যাংকের প্রবর্তন করেন।১৯২১ সালে তিনি দেহত্যাগ করেন। | |
শীঘ্রই আরো নাম যোগ করা হবে। এই পাতাটিকে আরো সমৃদ্ধ করতে
আপনার যোগদান,পরামর্শ কাম্য।এব্যাপারে যোগাযোগ করুন |
| | সূচক | ইতিহাস ও প্রেক্ষাপট | ভূগোল | এক নজরে | প্রশাসনিক কেন্দ্রসমূহ | বিধায়কবৃন্দ ও সাংসদবৃন্দ | নির্বাচনী ফলাফল | পর্যটন | ব্লকসমূহ | সরকারী দপ্তরসমূহ | কৃষি | স্বাস্থ্য | শিক্ষা | তথ্য প্রযুক্তি | খনি | শিল্প | বিখ্যাত ব্যক্তিত্ব | মানচিত্রসমূহ | ফর্ম | লোক-গণনা সংক্রান্ত তথ্য | পরিসংখ্যানগত তথ্য । দূরভাষ নির্দেশিকা | চিত্র সংগ্রহ | বেসরকারী প্রতিষ্ঠানসমূহ | জেলা সংবাদ | নাগরিক পরিষেবা । মূল্যঞ্জাপণ | আদেশাবলী | |
This page is brought to you by |