HOME

শিল্প

|ইস্কো | ডি এস  পি | এলয় ষ্টীল প্ল্যান্ট |ডি এফ পি | ডি পি এল | চিত্তরঞ্জন লোকোমোটিভ | হিন্দুস্তান কেবলস্ লিমিটেড‌ | অন্যান্য শিল্প

  নবীন শিল্পগুলিতে বিদ্যুত সরবরাহের লেখ

আসানসোল এবং দূর্গাপুর মহাকুমা হল জেলার সবচেয়ে শিল্পসমৃদ্ধ অঞ্চল।এলাকার নগরভিত্তিক কেন্দ্রগুলি যেমন আসানসোল, কুলটি,বার্ণপুর এবং রানিগঞ্জকে ভিতি করে, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বারা দুর্গাপুর, চিত্তরঞ্জনের মত শিল্পাঞ্চল গড়ে উঠেছে।অঞ্চলটির ঐতিহ্যশালী শিল্পভিত্তি মূলত কয়লা, লোহা এবং ইস্পাত দ্বারা দ্রুত বৈচিত্র্য পেয়েছে এবং নবীন শিল্পোদ্যোগ যেমন  ভারী যন্ত্রশিল্প,সার,কয়লাভিত্তিক রাসায়নিক, গড়ে উঠেছে।দামোদরের জলসম্পদ, স্থিতিশীল পরিকল্পনাপ্রসূত জলবিদ্যুত এবং কয়লাভিত্তিক তাপবিদ্যুত উৎ‌পাদনের আধুনিকীকরণ দ্বারা উপযুক্ত  পরিকাঠামো গড়ে তোলা সম্ভবপর   হয়েছে যা অঞ্চলের অগ্রগতিতে সহায়ক হয়েছে।

১৯৫৫ এবং ১৯৬৫'র মধ্যে দূর্গাপুরে অনেকগুলি ভারী ও মাঝারি শিল্প আত্মপ্রকাশ করে।এই শিল্পগুলিরকে সহায়তা প্রদানের নিমিত্ত গড়ে ওঠে বেশ কিছু ক্ষুদ্র শিল্প।দূর্গাপুর ষ্টিল প্ল্যাণ্ট এবং দূর্গাপুর প্রোজেক্ট ছাড়া যে সব বড় শিল্পগুলি রয়েছে, সেগুলি হল সিমেন্ট তৈরীর যন্ত্রাদি নির্মাণ, বয়লার,প্রেশার ভেসেল প্রভৃতি, এ্যলয় ষ্টিল প্ল্যাণ্ট দ্বারা প্রস্তুত বিভিন্ন প্রকারের সংকর ইস্পাত,দূর্গাপুর কেমিক্যাল লিমিটেড,সাধারণ জৈব ও অজৈব ভারী রাসায়নিক প্রস্তুতি,দূর্গাপুর থার্মাল পাওয়ার ষ্টেশন,মাইনীং এণ্ড অ্যালায়িড মেশীনারী কর্পোরেশন দ্বারা প্রস্তুত সাধারণ যন্ত্রাদি ও অন্যান্য ভারী যন্ত্র।আসানসোল ও দূর্গাপুর শিল্পাঞ্চলের অন্তত কয়েকটি শিল্প সম্পর্ক্বে বিশেষ ভাবে উল্লেখ করা প্রয়োজন এবং নিচে সেগুলির সম্পর্ক্বে বিস্তারিত আলোচনা করা হল।
 
  ইণ্ডিয়ান আয়রণ এণ্ড ষ্টিল কোম্পানী (ইস্কো)
আসানসোল মহাকুমার কুলটি স্থানটিকে ১৮৭১ সালে কারখানার জন্য নির্বাচন করা হয়।এটি দেশের সবচেয়ে পুরোনো পিগ-আয়রণ উৎপাদন এবং আয়রণ ঢালাই এর কেন্দ্র।কারখানাটির নাম James Erskne'র নামানুসারে বেঙ্গল আয়রণ ওয়ার্কস রাখা হয়।১৮৮০-৮১ তে,কারখানাটি ভারত সরকারের আওতায় আসে এবং এর নাম হয় বরাকর আয়রণ ওয়ার্কস। আবার ১৮৯৯ তে ভারত সরকার কতৃক কারখানাটি  বেঙ্গল আয়রণ এণ্ড ষ্টিল কোম্পানী লিমিটেড নামক কোম্পানীকে ইজারা দেওয়া হয়।১৯৩১ থেকে ১৯৩৬ অবধি পুনরায় মালিকানার পরিবর্তন ও নবনামকরন প্রক্রিয়া চলে। অবশেষে ১৯৩৬ সালে কারখানাটি স্বেচ্ছাকৃত সংবরণদ্বারা নবনির্মিত ইণ্ডিয়ান আয়রণ এণ্ড ষ্টিল কোম্পানী কতৃক অধিকৃত হয়।
 
  দূর্গাপুর ষ্টিল প্ল্যাণ্ট
কারখানাটি দামোদর নদীর তীরে অবস্থিত।১৯৫৭ সালে কারখানাটির নির্মানকার্য্য আরম্ভ হয় এবং ১৯৬০ সালের ২৯ শে ডিসেম্বর প্রথম ব্লাষ্ট ফার্নেসটি চালু হয়। শুরুতে এক মিলিয়ন টন উৎপাদনমান এই কারকাখানাটি ব্রিটিশ প্রযুক্তি নির্ভর ছিল এবং এর নিজের ওয়াশারী রয়েছে।দামোদর ভ্যালী কর্পোরেশনের বিদ্যুত এবং দামোদরের বাঁধের জল এখানে ব্যবহার করা হয়।কারখানাটির সমৃদ্ধ গবেষনা তথা নিয়ণত্রণ পরীক্ষাগার, উৎপাদনের মান বজায় রাখতে এবং উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।পরীক্ষাগার, সঠিক কাঁচামাল বেছে নিতে সাহায্য করে এবং তার অর্থকরী প্রয়োগ নির্দেশ করে।এটি আধুনিক ইস্পাত প্রস্তুত-প্রযুক্তির ব্যবহার ও মান নিয়ণত্রনে সহায়তা করে বিভিন্ন প্রকার বৈচিত্রের লোহা এবং ইস্পাত,যেমন ক্রসিং স্লিপার, ভারী, মাঝারি ও হাল্কা গঠনের ইস্পাত,ট্র্যাক   মেটেরিয়াল,কুণ্ডলীকৃত,চক্রাকার ও অক্ষাবিশিষ্ট রড,প্লেট,শীট,ষ্ট্রিপ,টিন-প্লেট এবং বৈদুতিক রোধযুক্ত ওয়েল্ডেড পাইপ প্রস্তুতিতে সাহায্য করে থাকে।
 
  দূর্গাপুর এলয়  ষ্টিল প্ল্যাণ্ট
এই কারখানাটি স্থাপিত হয় ১৯৬৫ সালে। শুরুতে লগ্নী করা হয়েছিল ৭০ কোটি টাকা।এটী দেশে এই ধরনের প্রথম কারখানা ছিল।এটি সব ধরনের প্রারম্ভিক মানের কার্বন, এ্যলয় এবং যন্ত্রশিল্পে ব্যবহারের উপযোগী বিশেষ গুণসম্পন্ন ইস্পাত উৎপাদনে সক্ষম।মূল প্ল্যাণ্টটি জাপান থেকে আনা, আর এর প্রযুক্তিগত কৌশল একটি কানাডার সংস্থার থেকে নেওয়া।উচচমানের ষ্টিলের জন্য এই কারখানার ভ্যাকুয়াম ডিগ্যাসিং, ভারতে ইস্পাত নির্মাণে আধুনিকতম প্রযুক্তির প্রয়োগের উদাহরনস্বরূপ।
 
  দূর্গাপুর ফার্টিলাইজার প্রোজেক্ট
এটি রাজ্যের প্রথম সার উৎপাদন কেন্দ্র এবং ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইণ্ডিয়ার দ্বারা পরিচালিত ষষ্ঠ এই ধরনের কারখানা।বিদেশি সহায়তা খুব কম নিয়ে এটি মূলত ভারতীয় যন্ত্রবিদ্‌দের দ্বারাই নির্মিত।ভুগর্ভস্থ নল দ্বারা, তাদের হলদিয়া বন্দরস্থিত তৈলকূপ এবং বারাউনী তৈলশোধনাগার থেকে, ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশন,এই সার কারখানাটির মূল কাঁচামাল ন্যাপথা সরবরাহ করে থাকে।
 
  দূর্গাপুর প্রোজেক্ট লিমিটেড
এটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা।এর বিভিন্ন অংশগুলি হল- (১)অংশদ্বারা প্রস্তুত দ্রব্যাদি সহ একটি কোক ওভেন প্ল্যাণ্ট এবং টার ডিস্‌টিলেশন প্ল্যাণ্টসমূহ (২)একটি তাপ বিদ্যুত কেন্দ্র (৩)গৃহে ও শিল্পে ব্যবহারের জন্য গ্যাস সরবরাহকারী, দুর্গাপুর থেকে কোলকাতা অবধি একটি গ্যাস নল (৪)আধুনিক সুযোগ-সুবিধা এবং শিল্পোপযোগী স্থান সহ একটি নবনির্মিত শিল্পপ্রাঙ্গন।
 
  চিত্তরঞ্জন লোকোমোটিভ
আসানসোল থেকে ৭ মাইল দূরে মিহিজাম ষ্টেশনের কাছে ভারত সরকারের এই রেল ইঞ্জিন তৈরীর কারখানাটি অবস্থিত।বিবিধ কারখানা এই এলাকাটির রেল ইঞ্জিন নির্মান শিল্প হিসাবে উন্নতির সহায়ক।
 
  হিন্দুস্তান কেবলস্ লিমিটেড
স্বাধীনতার পুর্বে, ভারতীয় ডাক ও তার বিভাগের দূরভাষের তারের প্রয়োজন মেটান হত আমদানীর মাধ্যমে। ভারত সরকারের অধীনস্থ এই কারখানাটি দেশে ভূগর্ভস্থ শুষ্ক কেন্দ্রীভূত দূরভাষ তার এবং কোএক্সিয়াল তার প্রস্তুতকারী একমাত্র সংস্থা।দেশজুড়ে এই কারখানায় উৎপাদিত দ্রব্য প্রশংসিত হয়।
 
  অন্যান্য শিল্প
লোহার বাসনপত্র জেলার সর্বত্রই প্রস্তুত হয়।ছুরি,কাঁচি,চামচ ইত্যাদি তৈরী হয় বর্ধমান শহরের পাঁচ কিমি পশ্চিমে অবস্থিত কাঞ্চননগরে।তামা ও পিতলের বাসনপত্র জেলার বিভিন্ন জায়গায় প্রস্তুত হয়।বনপাস,দাঁইহাট এবং বেগুনখোলা একসময় এই শিল্পের জন্য বিখ্যাত ছিল।তবে একসময় যে বিপুল পরিমানে মানুষ এই শিপ্লে যুক্ত ছিলেন, এখন তার সংখ্যা হ্রাস পেয়েছে।অন্যান্য প্রাচীন যেসব শিল্প জেলায় আজো দেখা যায় সেগুলি হল- গো শকট নির্মান,মৃত্তিকা মূর্তি নির্মান,দুগ্ধশিল্প,স্বর্ন ও রৌপ্যশিল্প,চুন প্রস্তুতি,মাদুর প্রস্তুতি,কুম্ভকার্য্য,টালি প্রস্ততি, চর্ম শিল্প,কাষ্ঠশিল্প,তৈল নিষ্কাশন,বেত ও বাঁশ জাত দ্রব্য প্রস্তুতি,গুড় প্রস্তুতি,কাঠ এবং পাথর খোদাই প্রভৃতি।কাটোয়া শিল্প কেন্দ্রটি  জেলার মূখ্য তন্তুবায় কেন্দ্র হওয়ায়, জেলার গুরুত্বপূর্ণ কুটিরশিল্প তন্তুবায়, মূলত কাটোয়াতেই গড়ে উঠেছে। পূর্বস্থলী,কালনা এনং মন্তেশ্বর সূতীর  দ্রব্যাদি তৈরীর প্রাচীন কেন্দ্র।গ্রামাঞ্চলের অনেক মানুষের গ্রাসাছছাদনের ব্যবস্থা যেহেতু এই শিল্প ত্থেকে হয়ে থাকে, সেজন্য রাজ্য সরকার এই শিল্পে জড়িত শিল্পী তথা কারিগরদের সমস্ত সম্ভবপর সহায়তার জন্য প্রস্তুত।


সূত্রঃ বর্ধমান জেলা গ্যাজেটেরস্‌
| সূচক | ইতিহাস ও প্রেক্ষাপট | ভূগোল | এক নজরে | প্রশাসনিক কেন্দ্রসমূহ | বিধায়কবৃন্দ ও সাংসদবৃন্দ | নির্বাচনী ফলাফল | পর্যটন | ব্লকসমূহ |   সরকারী দপ্তরসমূহ | কৃষি | স্বাস্থ্য | শিক্ষা | তথ্য প্রযুক্তি | খনি | শিল্প | বিখ্যাত ব্যক্তিত্ব | মানচিত্রসমূহ | ফর্ম | লোক-গণনা সংক্রান্ত তথ্য | পরিসংখ্যানগত তথ্য দূরভাষ নির্দেশিকা | চিত্র সংগ্রহ | বেসরকারী প্রতিষ্ঠানসমূহ | জেলা সংবাদ | নাগরিক পরিষেবামূল্যঞ্জাপণ | আদেশাবলী |     

This page is brought to you by
 
National Informatics Centre(Burdwan District Unit), Department of Information Technology, Ministry of Communications and Information Technology, New Collectorate Building (3rd floor), Burdwan, West Bengal - 713 101, India
 Phone : 91-0342-2662582, Email: wbbrd@hub2.nic.in