![]() |
ভৌগোলিক বিন্যাস |
|
| | জেলার সীমানা | ভু-সংস্থান | নদী সমূহ | মৃত্তিকা | খনিজ | জল সম্পদ | অরন্য | উদ্ভিদকূল | প্রাণীকূল | মৎস | জলবায়ূ | | ||
| মানচিত্র : সীমানা | সড়ক | জলবায়ূ | সেচ | ভূমি | নদী | প্রস্তর | মৃত্তিকা | ||
| জেলা বর্ধমানের উপরিস্তর এবং ভূতলে প্রাপ্ত জলের উৎস এবং তার সর্বোত্তম ব্যবহার পরিকলপনা | ||
|
|
| জেলা
বর্ধমানের বিস্তার ২২o৫৬'
থেকে ২৩o৫৩' উত্তর অক্ষাংশ ও ৮৬o৪৮' থেকে ৮৮o২৫'
পূর্ব দ্রাঘিমাংশ অবধি।এর উত্তরে রয়েছে ঝাড়খণ্ডের দুমকা,বীরভূম
ও মুর্শিদাবাদ, পূর্বে নদীয়া, দক্ষিণে হুগলী,
বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিমে
ঝাড়খণ্ডের ধানবাদ।
বরাকর নদী পশ্চিমে রাজ্যের সীমা নির্দেশ করছে,অজয় উত্তরে কাটোয়া মহাকুমার কিছু অংশ ছাড়া দুমকা ও বীরভূম থেকে জেলাকে আলাদা করেছে, দামোদর দক্ষিণে বাঁকুড়া ও পুরুলিয়ার সীমা নির্দেশ করছে এবং কয়েকটি ব্যতিক্রম ছাড়া ভাগীরথী পূর্বের সীমা নির্দেশ করছে। পূর্ব-পশ্চিমে জেলার সর্বাধিক দৈর্ঘ্য ২০৮ কিমি তথা উত্তর-দক্ষিণে সর্বাধিক প্রস্থ ১১২ কিমি। জেলার আকার কিছুটা হাতুড়ির ন্যায়। |
|
|
| বর্ধমান জেলা তার বিচিত্র প্রস্তরাকীর্ণ এবং নদীবহুল অবয়ব নিয়ে ঝাড়খণ্ড মালভূমির
মধ্যভাগে একটি উপদ্বীপ ঢাল গঠন করেছে এবং উত্তর ও পূর্বে পাললিক
সমতলভূমির মধ্যবর্তী একটি পরিবর্তনশীল অঞ্চল।সাধারন ভাবে ঝাড়খণ্ড মালভূমি গঠিত
হয়েছে, প্রিক্যাম্ব্রিয়ান যুগের রূপান্তরিত পলিপাথর,
গন্ডোয়ানা পলিপাথর,
রাজমহল আগ্নেয়শিলা এবং উচ্চ তৃতীয় পর্যায়ভুক্ত পলি দ্বারা।এই পুরাতন
প্রস্তর-স্তরগুলির উপরে এবং চতুর্থ পর্য্যায়ভুক্ত পলির উপরে ল্যাটেরাইট
গঠিত হয়েছে। দক্ষিনে পাললিক সমতলভূমি দামোদর-কাঁসাই-সুবর্নরেখার বদ্বীপ
সমতলভূমিতে মিশে গেছে। জেলার পশ্চিম ভাগটি যেন ছোটনাগপুর মালভূমির পর্বতমালা থেকে অভিক্ষিপ্ত শৈলান্তরীপ সদৃশ।এটি ঊষর, প্রস্তরাকীর্ণ এবং ঢালবিশিষ্ট, ল্যাটেরাইট গঠিত যা প্রস্তরাকীর্ণ পাহাড়িগুলিতে উঠে গিয়েছে।সর্বোচ্চ উচ্চতা ২২৭ মিটার।এটি জেলার অন্যথা বৈচিত্রহীন ভু-সংস্থানে বিশেষ বৈচিত্র এনে দিয়েছে এবং আসানসোল মহাকুমার দিগন্তরেখায় একটি নয়নাভিরাম দৃশ্যপট যোগ করেছে। অজয়-বরাকর বিভাজিকা একটি উত্তল মালভূমি, যার গড় উচ্চতা ১৫০ মিটার।ঢালটি পশ্চিমে পশ্চিমাভিমুখী , পূর্বে এটি অজয়ের দিকে উত্তরাভিমুখী এবং দক্ষিনাভিমুখ দ্রাঘিমাংশের নিচে দামোদরের দিকে। অজয়-দামোদরের অন্তঃস্রোত প্রবাহ গঠিত হয়েছে অনেকগুলি জায়গায় একত্রিত হয়ে গিয়ে।এগুলি আবার চরা এবং অকস্মাৎ ক্ষিপ্তগামী ও অবতলগামী বিভিন্ন দিকে বাহিত(উত্তর-পুর্ব ব্যতীত) স্রোত দ্বারা গঠিত, যা স্থানীয় বৈষম্যপুর্ণ ভু-সংস্থানে অত্যন্ত জটিলতার সৃষ্টি করেছে। |
|
|
|
বর্ধমানের নদীগুলির মধ্যে রয়েছে পূর্বে ভাগীরথী-হুগলী, উত্তরে অজয় ও তার
শাখানদীগুলি এবং দ্বারকেশ্বর, দক্ষিন-পশ্চিমে দামোদর ও তার শাখানদীগু্লি।এছাড়া
রয়েছে অগস্র খাল এবং মৃত নদীবক্ষ। মূখ্য নদী ও খালগুলি হল- দামোদর ,ভাগীরথী,বরাকর,অজয়,দ্বারকেশ্বর, নুনিয়া,সিংগ্রাম,তামলা,কুকুয়া, কুমার,তুমুনি,খারি, বাঁকা,চন্দ-কাঁকি নালা,বেহুলা,গাংগুর,ব্রাহ্মণী,খান্দেশ্বরী, কারুলিয়া নালা, দ্বারকা বা বাবলা,কইয়া নালা,কান্দারকাহাল,কানাদামোদর, কানানাদী, ঘিয়া, কাকিনদী প্রভৃতি। |
|
|
| জেলায়
বিভিন্ন ভু-সংস্থানগত,জৈবিক,উদযানযৌগিক এবং ভৌগলিক প্রকৃতির উপর
নির্ভর করে বিভিন্ন প্রকারের মাটি দেখা যায়।পশ্চিমে দেখা যায়
রূক্ষ
কণিকাপুর্ণ মাটি যাতে মিশে থাকে প্রস্তরাংশ বিশেষ।এই ধরণের মাটি গঠিত হয়েছে
আবহাওয়াজনিত
কারণে পরিবর্তিত পিন্ডিত বালুপাথর,ভগ্ন কোয়ার্জ প্রভৃতি
দ্বারা।এছাড়া আছে গ্রানাইটজাতীয় পাথর এবং বালুপাথরজনিত বালিমাটি সদৃশ বৈশিষ্টও।এই জাতীয়
মাটির রং লাল, গঠনে মাঝারি থেকে কর্কশ, বিক্রিয়ায়
আম্লিক এবং এতে নাইট্রোজেন
, ক্যালসিয়াম, ফসফেট
ও উদ্ভিদের পুষ্টির জন্য দরকারী অন্যান্য উপাদান কম
থাকে। জলধারন ক্ষমতা গভীরতা ও কাদার পরিমান বৃদ্ধির সাথে সাথে বাড়ে। পুর্বের নিচু সমতলভূমির দিকে পলিমাটির গভীরতা ক্রমশই বৃদ্ধি পেয়েছে।এই পাললিক মৃত্তিকা অজয়,দামোদর,ভাগীরথী ও অন্যন্য বহু নদীবাহিত পলি দ্বারা সৃষ্ট। এই মাটি বালুকাময়, সহজেই বাহিত হয় এবং ঈষৎ আম্লিক। |
|
|
| খনিজ সম্পদে এই জেলা দেশের অন্যতস সমৃদ্ধ জেলাগুলির একটি।রানিগঞ্জ কয়লাখনি অঞ্চল ভারতীয় কয়লা শিপ্লের জনক।কয়লা ছাড়াও এই জেলায় আকরিক লোহা, ক্যালসিয়াম কার্বোনেট, সিলিকা, শিল্পে এবং কাঁচ তৈরীতে দরকারী বালি, ম্যাংগানীজ,বক্সাইট, ল্যাটেরাইট প্রভৃতি গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যায়। |
|
|
| অজস্র জলাশয়,কূপ,খাল-বিল এই জেলায় ছড়িয়ে রয়েছে।দামোদর উপত্যকা অঞ্চলে প্রায় ১৭০০ জলাশয় রয়েছে।দুর্গাপুর ব্যারেজ এবং মাইথন ড্যাম জেলার দক্ষিন-পশ্চিম এবং পশ্চিম প্রান্তভাগে দুটি প্রকাণ্ড জলাশয়। |
|
|
| জেলার অরণ্যাঞ্চলগুলি মূখ্যতঃ সদর মহাকুমার আউশগ্রাম থানার এবং আসানসোল মহাকুমার অন্তর্গত ল্যাটেরাইট এবং লালমাটির উচ্চভূমিতে অবস্থিত।আউশগ্রাম থানা এলাকায় ধানক্ষেত এবং বনভূমির সহাবস্থান লক্ষ্যণীয়।দূর্গাপুরের বনাঞ্চল বিস্তৃত রয়েছে অজয় ছাড়িয়ে বীরভূম জেলা অবধি এবং আসানসোল মহাকুমার বনাঞ্চল ঝাড়খণ্ডের দুমকা জেলার জঙ্গলের একটি অংশ গঠন করেছে। |
|
|
| জেলার
উদ্ভিদকুল বিভিন্ন বৃক্ষ
ও গুল্ম নিয়ে গড়ে উঠেছে।বৃক্ষগুলির
মধ্যে উল্লেখযোগ্য হল- শিমুল,নিম,আমলকি,নারিকেল,খেজুর,তাল,বট,অশ্বত্থ,পলাশ,কৃষ্ণচূড়া,আম এবং গুল্মগুলির
মধ্যে উল্লেখযোগ্য হল- আশশেওড়া, পিয়াজ,রসুন,রজনীগন্ধা,ঘঁএটু বা ভাট, কুরবক,গুলঞ্চ,তুলসী,ডুমুর
প্রভৃতি। আসানসোল মহাকুমার উচ্চভূমি এবং জেলার ল্যাটেরাইট অঞ্চলগুলি শাল,মহুয়া,পলাশ,বাশ,শিরীষ,কেঁদ, অর্জুন,আসান দ্বারা পরিপুর্ণ।পতিত জমিতে সাধারণতঃ লাল ভেরেণ্ডা, বান-ওকরা,হাতিশুঁড়, উলু প্রভৃতি দেখা যায়। যে সব উদ্ভিদ বা আগাছা ঝিল বা জলাভুমিগুলিতে সাধারণতঃ দেখা যায় সেগুলি হল কেশ,বেনা,গাজ বা পাতাশোলা,ঝাঁঝি,পণ্ড উইড,কেশর-দাম, কুশ,কমন ঝাঁঝি,পানা,মুথা,ওয়াটার হায়াসিন্থ,হোগলা, পদ্ম প্রভৃতি। |
|
|
| জেলার
মাংসাশী প্রাণীদের মধ্যে রয়েছে চিতাবাঘ, নেকড়ে, হায়না, শিয়াল
প্রভৃতি, কিন্তু হায়না ও চিতাবাঘ খুব বেশী পাওয়া যায় না।আগে
ঝাড়খণ্ড সংলগ্ন আসানসোল
মহাকুমার জঙ্গলে বাঘ বেশ পাওয়া যেত, কিন্তু এখন একেবারেই মেলে না।নেকড়েও বেশি
নেই, যা আছে তা মূলত কাঁকসার উত্তরের জঙ্গল দেখা যায়।বন্য শূকর সমগ্র
জেলাতেই প্রচুর পাওয়া যায় এবং বাঁদর বিশেষত হনুমানও অনেক দেখা যায়।উচচভূমিত কদাচিৎ পাইথন পাওয়া যায়।গোখরো, করেত,রাসেল'স ভাইপার সহ বিষধর সাপ প্রচুর
দেখা যায়।অন্যান্য প্রজাতির সাপের মধ্যে ঢ্যামনা এবং বিভিন্ন বিষহীন সাপ(যারা
সাধারনতঃ ঘাসজমি বা ঝোপে থাকে)প্রচুর দেখা যায়।
জেলার সাধারণ পক্ষীকূলে দেখা যায় পী-ফাউল,জাংগল ফাউল,জাংগল ক্রো, হাউস ক্রো, ট্রি পাই, কমন ব্যাবলার,কমন জোরা,গোল্ড ফ্রন্টেড ক্লোরোপ্সিস,রেড ভেণ্টেড বাবুল, রেড হুউস্কারড বুলবুল,রেড স্পটেড ব্লুথ্রোট,ব্রাউন ব্যাকড রবিন,শামা,টিকলস্ ব্লু ফ্লাইক্যাচার,প্যারাদাইস ফ্লাইক্যাচার,ঊড শ্রাইক্,ব্ল্যাক ড্রোংগো,টেলর বার্ড,ষ্ট্রীকড্ ফ্যানটেইল ওয়ার্ব্লার,গোল্ডেন ওরিওল,কমন ময়না,পাইড ময়না,হোয়াইট ব্যাকড্ মুনিয়া,হোয়াইট থ্রোটেড মুনিয়া, স্পিটেড মুনিয়া, রেড মুনিয়া,ইয়োলো থ্রোটেড স্পারো,হাইস স্পারো,ঊডপেকার,ইন্ডিয়ান কুকু, পাইড ক্রেষ্টেড কুকু,কোয়েল,প্যারাকীট,নীলকণ্ঠ,বী-ইটার,কিংফিশার, হর্নবিল,হুপোয়, হর্নড্ আউল,স্পটেড আউলেট,জাংগল আউলেট,গ্রীফন ভালচার, লং বিলড্ ভালচার,স্ক্যাভেঞ্জার ভালচার,ল্যাগার ফ্যাল্কন,স্মল স্পটেড্ ঈগল্,ব্রাহ্মাইনী কাইট,পারিয়াহ্ কাইট, স্পারো হক্,বিভিন্ন ধরনের পিজিয়ন, গূজ, ডাক্,টীল,ল্যাপউইঙ্গ,হোয়াইট নেকড্ স্টর্ক, নানা প্রকারের ঈগ্রেট এবং হিরোন।এই জেলার নিচু জলাভূমি অঞ্চলগুলি পাখীদের পরিযানের পথে অবস্থিত হওয়ায়, শীতে পরিযায়ী পাখীদের চমৎকার আশ্রয়স্থল হয়ে ওঠে। |
|
|
| বর্ধমান জেলা দিয়ে বয়ে চলা নদী, শাখানদী ও উপনদীগুলির
মধ্যে
ভাগীরথী, দামোদর,বাঁকা, অজয়, খড়ি একটি উল্লেখযোগ্য মৎসভাণ্ডার গড়ে তুলেছে।এইসব
নদীগুলির মধ্যে শুধু ভাগীরথীতেই সারা বছর জল থাকে।দামোদরের জলপ্রবাহ
পুরোপুরিভাবে ডি ভি সি'র ব্যারেজগুলির জল ছাড়া বা না ছাড়ার উপর নির্ভর
করে।গ্রীষ্মে অন্যান্য নদীগুলি
কার্য্যত শুকিয়ে যায়
,মাছেরা নিচু জায়গাগুলিতে জড়ো হয় এবং জেলেরা প্রচুরা পরিমানে
মাছ এখান থেকে সংগ্রহ করতে পারে। উপরোক্ত নদীগুলি থেকে মূলত যে সব মাছ পাওয়া যায় সেগুলি হল-রুই, মৃগেল, কাতলা, খড়কে, বাটা,ভাঙ্গন, শ্রাইম্পস্,মৌরলা,পাবদা, ট্যাংরা,বেলে,চেলা,পুঁটি,বোয়াল,গলদা,আড়,বাচা,চিতল,ফোলুই,খয়রা,ফ্যাসা,শোল,ভোলা প্রভৃতি। |
|
|
| এই জেলায় সি ডব্লু জি থ্রি(CWg3)
থেকে এ ডব্লু ওয়ান(AW1)
পরিবর্তনশীল প্রকৃতির জলবায়ূ পাওয়া যায়।"C" এর অর্থ
'হাল্কা শীত সহ উষ্ণ তাপমাত্রার বর্ষণমুখর জলবায়ূ ',"W"
অর্থ 'শুষ্ক শীত যা সারা বছরের মোট বর্ষণ দ্বারা পুরণ হয় না', "g3"
বোঝায় 'পূর্ব গাঙ্গেয় প্রকৃতির তাপমাত্রা' এবং "AW1"
দ্বারা বোঝায়
'ক্রান্তীয়
সাভানা জলবায়ু'।এখানে
গ্রীষ্মে গড় তাপমাত্রা
30oC,
শীতে 20oC এবং
বার্ষিক গড় বৃষ্টিপাত ১৫০ মিলিমিটার। নভেম্বেরের মঝামাঝি থেকে ফেব্রুয়ারীর শেষ পর্য্যন্ত এখানে শীতকাল।মার্চ থেকে মে মাস পর্য্যন্ত শুষ্ক গ্রীষ্ম।মাঝে মাঝে ক্রান্তীয় সাইক্লোন এবং ঝড় হয়।জুন থেকে সেপ্টেম্বর মাস এখানে আর্দ্র গ্রীষ্মকাল, অক্টোবর ও নভেম্বর শরৎকাল। |
সূত্রঃ বর্ধমান জেলা গ্যাজেটেরস্
| | সূচক | ইতিহাস ও প্রেক্ষাপট | ভূগোল | এক নজরে | প্রশাসনিক কেন্দ্রসমূহ | বিধায়কবৃন্দ ও সাংসদবৃন্দ | নির্বাচনী ফলাফল | পর্যটন | ব্লকসমূহ | সরকারী দপ্তরসমূহ | কৃষি | স্বাস্থ্য | শিক্ষা | তথ্য প্রযুক্তি | খনি | শিল্প | বিখ্যাত ব্যক্তিত্ব | মানচিত্রসমূহ | ফর্ম | লোক-গণনা সংক্রান্ত তথ্য | পরিসংখ্যানগত তথ্য । দূরভাষ নির্দেশিকা | চিত্র সংগ্রহ | বেসরকারী প্রতিষ্ঠানসমূহ | জেলা সংবাদ | নাগরিক পরিষেবা । মূল্যঞ্জাপণ | আদেশাবলী | |
This page is brought to you by |